ফোনের মালিকানা থেকে ট্রান্সফার, এখন ডিজিটালেই

আপনি কি
আপনার ফোনের
প্রকৃত মালিক?

ফোনের IMEI, ছবি আর কেনার রিসিট রাখুন PhoneBik-এ। ফোন বিক্রি বা ট্রান্সফারের সময় দুই পক্ষের পরিচয় ভেরিফিকেশন ও সাইনসহ মালিকানা বদলের রেকর্ড রাখুন।

PhoneBik একটি বেসরকারি রেকর্ড সেবা। আমরা ফোন ট্র্যাক বা ব্লক করি না।

এমন হবে আপনার ফোনের রেকর্ড

Samsung Galaxy A55

PhoneBik-এ রেজিস্টার্ড
RK
রহিম খানNID ভেরিফাই করা · উদাহরণ
•••• 4521IMEI-এর শেষ অংশ
চালুরেকর্ডের অবস্থা
২টি রেকর্ডমালিকানার ইতিহাস
আপনার ছবি আর কাগজপত্র সবার জন্য নয়
কেন PhoneBik

দরকারের সময় ফোনের কাগজপত্র খুঁজে পান?

আলাদা আলাদা জায়গায়
গ্যালারির ছবিফোনের ছবি
কেনার রিসিটকাগজ বা ছবি
IMEI•••• 4521
এক PhoneBik ফোল্ডারে
Samsung Galaxy A55আপনার ফোনের রেকর্ড · উদাহরণ
ফোনের ছবি
কেনার রিসিট
IMEI

আপনার প্রমাণ সবার জন্য নয়

আলাদা জায়গায় খোঁজার বদলে, সব রাখুন এক জায়গায়।

শুরু করা সহজ

কয়েকটা ধাপেই
ফোন রেজিস্টার করুন।

01

ফোন রেজিস্টার করুন

নাম, ইমেইল আর ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন। তারপর ইমেইল ভেরিফাই করুন।

02

টোকেন কিনুন

ফোন রেজিস্টার করতে ১টা টোকেন কিনুন।

03

ফোনের ছবি দিন

স্ক্রিনে IMEI দেখিয়ে ছবি তুলুন। ফোনের সামনে, পেছনে আর দুই পাশের ছবিও দিন। রিসিট বা বক্স থাকলে সেগুলোর ছবি যোগ করুন।

04

৩ ঘণ্টা অপেক্ষা করুন

ফোনটা আগে রেজিস্টার করা না থাকলে ৩ ঘণ্টা পর আপনার রেকর্ড চালু হবে।

৩ ঘণ্টা অপেক্ষা করলেই ফোনের মালিকানা নিশ্চিত হয় না। একই ফোন অন্য কারও নামে থাকলে নতুন রেকর্ড লক থাকবে।

PhoneBik-এ যা পাবেন

আপনার ফোনের রেকর্ডে কী থাকবে?

ফোনের তথ্য এক জায়গায়

IMEI, ছবি, কেনার রিসিট আর বক্সের ছবি রাখুন।

NID ভেরিফাই

ট্রান্সফার ও রিপোর্ট করতে লাগবে। এটি ফোনের মালিকানার প্রমাণ নয়।

আগে কার নামে ছিল

ট্রান্সফারের পরও আগের রেকর্ড থাকবে।

দুজনের সাইনসহ রিসিট

ট্রান্সফার শেষে PDF রিসিট ডাউনলোড করুন।

ফোন ট্রান্সফার

ফোনের সাথে রেকর্ডটাও দিন।

রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট করুন, দুজন সাইন করুন। প্রতিটা ধাপের রেকর্ড থাকবে।

KKযিনি ফোন দিচ্ছেন

করিম খান

NID ভেরিফাই করা
রিকোয়েস্ট → অ্যাকসেপ্ট → সাইনউদাহরণ
RKযিনি ফোন নিচ্ছেন

রহিম খান

NID ভেরিফাই করা

দুজনের সাইন। একটা PDF রিসিট।

ট্রান্সফার শেষ হলে দুজনই ডাউনলোড করতে পারবেন।

দুজনেরই NID ভেরিফাই লাগবে।

যিনি ফোন নিচ্ছেন তাঁর ১টা টোকেন লাগবে। আলাদা ট্রান্সফার ফি নেই।

হারানো বা পাওয়া ফোন

ফোন হারিয়েছে? রিপোর্ট করে রাখুন।

NID ভেরিফাই করে হারানো বা পাওয়া ফোনের রিপোর্ট করুন। একই ফোন নিয়ে একাধিক দাবি থাকলে আমাদের টিম দেখবে।

  1. NID ভেরিফাই করুন

    রিপোর্টের আগে পরিচয় যাচাই লাগবে।

  2. প্রমাণ দিয়ে রিপোর্ট করুন

    কী হয়েছে লিখুন, সাথে প্রমাণ দিন।

  3. দাবি থাকলে টিম দেখবে

    একাধিক দাবি থাকলে টিম প্রমাণ দেখে পরের ধাপ জানাবে।

আমরা ফোন ট্র্যাক করি না। ফেরত পাওয়ার নিশ্চয়তাও দিই না।

কী প্রমাণ লাগবে?
ফোন রেজিস্টার করার খরচ

একটা টোকেন, একটা ফোন।

নতুন ফোন রেজিস্টার করতে বা কারও ফোনের ট্রান্সফার অ্যাকসেপ্ট করতে একই টোকেন লাগে।

একটা ফোনের জন্য একটা টোকেন
৳১০০/ ১টি টোকেন
শুরু করুন

এটা শুরুর দাম। টোকেন কেনার সময় তখনকার দাম আর শর্ত দেখে নিন।

টোকেনটা কোথায় লাগবে?

নতুন ফোন রেজিস্টার করুন

একটা টোকেন দিয়ে একটা ফোনের তথ্য ও প্রমাণ যোগ করুন।

অথবা

ফোনের ট্রান্সফার অ্যাকসেপ্ট করুন

যিনি ফোন নিচ্ছেন তাঁর একটা টোকেন লাগবে। আলাদা ট্রান্সফার ফি নেই।

ফোন আগে রেজিস্টার করা থাকলে টোকেন ফেরত পাবেন—টাকা নয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

শুরুর আগে জেনে নিন।

রেজিস্ট্রেশন, ট্রান্সফার আর রিপোর্ট নিয়ে কিছু সাধারণ প্রশ্ন।

ফোন রেজিস্টার করতেই কি NID লাগবে?

না। অ্যাকাউন্ট খুলে টোকেন কিনে ফোনের তথ্য আর ছবি দিতে পারবেন। তবে ট্রান্সফার, হারানো বা পাওয়া ফোনের রিপোর্ট এবং একই ফোন নিয়ে অন্য কারও দাবি থাকলে নোটিফিকেশন পাঠানোর জন্য NID ভেরিফাই করতে হবে।

ফোনটা আগে অন্য কারও নামে রেজিস্টার করা থাকলে?

আপনার নতুন রেকর্ড লক থাকবে। যে টোকেনটা ব্যবহার করেছেন সেটা ফেরত পাবেন, টাকা ফেরত নয়। শুধু NID ভেরিফাই করলেই লক খুলবে না। দরকার হলে সাপোর্টে জানান, আমাদের টিম বিষয়টা দেখবে।

ফোন হারিয়ে গেলে কী প্রমাণ দেব?

ফোনটা আগে আপনার অ্যাকাউন্টে রেজিস্টার করা থাকলে আগের ছবিগুলোই ব্যবহার করা যাবে। না থাকলে রিসিট, বক্স, পুরোনো ছবি, কেনার মেসেজ, পেমেন্টের তথ্য বা GD দিয়ে আবেদন করুন। রিসিট বা বক্স না থাকলেও আমাদের টিমকে জানাতে পারবেন। তবে যথেষ্ট প্রমাণ ছাড়া মালিকানার দাবি মেনে নেওয়া হবে না। শুধু NID বা GD দিয়ে মালিকানা প্রমাণ হয় না।

আমার IMEI আর ছবিগুলো কি সবাই দেখতে পারবে?

না। এখানে সবাই IMEI দিয়ে ফোন খুঁজতে পারবে না। আপনার জমা দেওয়া ছবি আর কাগজপত্রও সবার সামনে দেখানো হবে না। অনুমতি আছে এমন ব্যক্তিরাই প্রয়োজন অনুযায়ী দেখতে পারবেন।

PhoneBik কি সরকারি রেজিস্ট্রেশন? হারানো ফোন খুঁজে দেয়?

না। PhoneBik-এ ফোনের তথ্য আর মালিকানার রেকর্ড রাখা হয়। এটা সরকারি রেজিস্ট্রেশন বা মালিকানার সরকারি সনদ নয়। আমরা ফোন ট্র্যাক করি না, আর হারানো ফোন ফেরত পাওয়ার নিশ্চয়তাও দিই না।

আরও কিছু জানতে চান? লগইন করে সাপোর্টে একটা টিকিট দিন।

সাপোর্টে যান

আপনার ফোনের তথ্য,
এক জায়গায় রাখুন।

অ্যাকাউন্ট খুলে ফোনের তথ্য, ছবি আর রিসিট এক জায়গায় রাখুন।

অ্যাকাউন্ট খুলুন